বাঁচাও কৃষক বাঁচাও দেশ, খালেদা জিয়ার নির্দেশ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। স্লোগান সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার পাঠান পাড়া গ্রামের গরীব অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।


আজ সোমবার (১৮ মে) অসহায় কৃষকের প্রায় ৪৬ শতক জমির ধান কেটে দিয়েছেন ঝিনাইদহ ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা বলছে, খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আগামী মঙ্গলবার (১৯ মে) শেষরাত থেকে বুধবার (২০ মে) বিকেল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ধান কেটে ঘরে তোলার দুশ্চিন্তায় কৃষকেরা। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক হচ্ছে না কোনো কিছুই। কৃষকের যেকোন প্রয়োজনে, দুর্দিনে ও দুর্যোগে ছাত্রদল পাশে ছিল, আছে এবং থাকবে। 

গোটা দেশ যখন করোনা ভাইরাসে আক্রান্ত ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিবাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং ঝিনাইদহ জেলা বিএনপির তত্ত্বাবধায়নে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব মুশফিকুর রহমান মানিকের নির্দেশে ঝিনাইদহ জেলার অন্তর্গত সকল নেতৃবৃন্দ অসহায় কৃষকদের পাশে থাকতে বদ্ধপরিকর।

করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ১৬০২ জন

ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক মাহবুব আলম মিলু, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জান্নাতুল আলম জিম, ঝিনাইদহ পৌর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বাপ্পীসহ শৈলকুপা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

এএস