দাবি পূরণ না হলে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারের ফিরতে চান না বলে রোহিঙ্গারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার- আরআরআরসি কার্যালয়ের প্রতিনিধিদের কাছে সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তারা।

মঙ্গলবারন সাক্ষাৎকার নেওয়া প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হওয়া তিন হাজার ৪৫০ জনের মধ্যে কিছু রোহিঙ্গা এমনটি জানায় সংস্থাটিকে।

তাদের দাবিগুলো হচ্ছে নাগরিকত্ব, নিরাপত্তা, বসতভিটাসহ সম্পদ ফেরত ও নিপীড়নের বিচার নিশ্চিত করা।

সাক্ষাৎকার শেষে হলরুম থেকে বের হওয়া ২৬ নম্বর ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মুহাম্মদ রিয়াজ (৩২), রশিদ আমিন (৪৫) ও আই-ব্লকের হোসেন আহমদ (৫২) এমন তথ্য জানান। রোহিঙ্গাদের এসব দাবির সত্যতা নিশ্চিত করেছেন শালবাগানের রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) মোহাম্মদ খালেদ হোসেন।

এর আগেও রোহিঙ্গারা সম্মানজনক প্রত্যাবাসনের দাবি করেন। বিশেষ করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে সরব হয় মিয়ানমার সরকার। এরই বহিঃপ্রকাশ আগামী ২২ আগস্ট তিন হাজার ৪৫০ জন রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হওয়া। এটি বাস্তবায়নে দুই দেশের মাঝে চলছে তোড়জোড়ও। এসব কারণে সম্মানজনক প্রত্যাবসনে আশাবাদী হন তালিকাভুক্ত রোহিঙ্গারা। সম্প্রতি ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারা জানান, সম্মানজনক প্রত্যাবাসনে শেখ হাসিনার প্রতি আস্থা আছে রোহিঙ্গাদের। তারা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপ প্রয়োগ অব্যাহত রাখলে রোহিঙ্গারা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টা থেকে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে নির্মিত ক্যাম্প ইনচার্জের হলরুমে সাক্ষাৎকার দিতে আসেন তালিকাভুক্ত রোহিঙ্গারা।

সিআইসি মোহাম্মদ খালেদ হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে মতামত জানানোর কথা ছিল তালিকাভুক্ত রোহিঙ্গাদের। কিন্তু দুপুর পর্যন্ত শালবাগান রোহিঙ্গা শিবিরে নির্ধারিত স্থানে সাক্ষাৎকার দিতে আসেননি তাদের কেউ। পরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার- আরআরআরসি কার্যালয়ের প্রতিনিধিরা তাদের সাক্ষাৎকার দিতে আসার জন্য উৎসাহিত করার চেষ্টা করেন। এরপর একেকটি পরিবার আলাদাভাবে সাক্ষাৎকার দিতে আসেন। প্রায় প্রতিটি পরিবারের সদস্যরা অভিন্ন দাবি উত্তাপন করেন। এসব দাবি মানা হলে তারা যেকোনো সময়ই ফিরে যেতে প্রস্তুত বলে জানান।

সাক্ষাৎকারে ২১ পরিবারের নেতৃত্ব দেয়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. বজরুস আলম বলেন, রোহিঙ্গাদের প্রধান দাবি, রোহিঙ্গা হিসেবেই তাদের নাগরিকত্ব দেয়া। পাশাপাশি মিয়ানমারে দীর্ঘদিন ধরে বন্দি এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকেও মুক্তির ব্যবস্থার দাবি জানানো হয়েছে। এছাড়া এপার থেকে যারা যাবেন, তারা ওপারের কোনো ক্যাম্পে নয়, সরাসরি নিজেদের পুরনো বসতভিটায় যেতে পারার মতো ব্যবস্থা করতে হবে। অন্যথায় মিয়ানমারে ফিরে গিয়ে কোনো লাভ নেই বলে তালিকায় নাম থাকা রোহিঙ্গারা অভিমত প্রকাশ করেছেন।

জেড