মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে বিদেশ ফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২১জনের। এদের মধ্যে এখন পর্যন্ত ১৯ জনই সুস্থ হয়েছেন।
মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা. আরিফুর রহমান জানান, আজ (২৮ মে) বৃহস্পতিবার মাগুরায় মালদ্বীপ ফেরত মুকুল (৩৫) নামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে গত ১৬ মে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন, এবং আমরা গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে খুলনায় প্রেরণ করি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা আপাতত যশোরে কোনো নমুনা পাঠাচ্ছিনা। নতুন শনাক্তকৃত প্রবাসীর বাড়ি মাগুরা সদরের চাউলিয়়া ইউনিয়নের কুকিলা গ্রামে। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৯ জন, শ্রীপুরে ৬ জন, শালিখায় ৫ জন ও মহম্মদপুরে ১ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ জন। আর সদ্য আক্রান্ত মাগুরা এসপি অফিসের পুলিশ সদস্য সুফিয়ান ও অদ্য আক্রান্ত মালদ্বীপ ফেরতযুবক মুকুল- এই ২ জন বর্তমানে হোম আইসোলেশনে আছে।
২১ জনের ১৯ জনই সুস্থ হলেও প্রশাসনের অনেকটায় নিস্ক্রিয়তার সুযোগে মাগুরার বেশির ভাগ শপিংমল, হাটবাজার ও রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা- এমতাবস্থায় মহামারি করোনা ভাইরাস মাগুরায় ভয়ানক রুপ নিতে পারে বলে আশংকা করছেন বিশিষ্টজনের।
সাইফুল্লাহ/এমবি





