চার বছরের শিশু পর্শ (পরশ শাহা) হত্যা মামলায় ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় এই আদেশ দেন দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ।

মামলার বিবরনে জানা যায়, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কদিম নগর এলাকার শ্রী কেশব চন্দ্র শাহা’র পুত্র পর্শ (পরশ শাহা ৪) ২০১৫ সালের নভেম্বর মাসের ১১ তারিখে বাড়ির সামনে খেলাধুলা করার সময় আসামিরা অপহরণ করে করে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। অপহরনের একপর্যয়ে আসামিরা শিশু পর্শ’র মুখে মাটি চাঁপা দিয়ে ধারালো ছুরি দ্বারা তার চোখ উপড়ে ফেলে এবং তাকে হত্যা করে।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো: জিল্লুর রহমান, মো: মামুন রশিদ মামুন, ফিরোজ কবির ও হুমায়ুন কবির সাগর বুলেট।

চাঞ্চল্যকর এই মামলার রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন- পাবলিক প্রসিকিউটর এ্যাড: মাহবুব হাসান চৌধুরী ও সাবেক পাবলিক প্রসিকিউটর এ্যাড: আনিসুর রহমান চৌধুরী। আসামি পক্ষের উকিল ছিলেন এ্যাড: সাইফুল ইসলাম।

মিলন/এমবি