গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯০৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৮ জন, ঝিনাইদহে ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, যশোরে ১ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ১ জন, নড়াইলে ১ জন এবং মেহেরপুরে ২ জন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা তথ্যানুযায়ী, খুলনায় ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮ জন এবং শনাক্ত হয়েছেন ৩০৫ জনের। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। মারা গেছেন তিনজন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬০ জন এবং মারা গেছেন একজন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১২১ জন। মারা গেছেন একজন। নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জনের। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী শনাক্ত হয়নি। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৭ জনের এবং মারা গেছেন ৭জন।
২৪ ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১২২ জন। মারা গেছেন ৪জন। চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪ জন এবং মারা গেছেন ৫জন। মেহেরপুর জেলায় নতুন শনাক্ত ৩৫ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের।
এমবি





