বেনাপোল দিঘিরপাড় গ্রাম থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেখা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের আসাদুলের স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলে দিঘিরপাড় গ্রামে মাদক ব্যবসায়ী আসাদুলের বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা ঐ বাড়ি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়াফি জানান, মাদক ব্যবসার অভিযোগে রেখাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
এআই





