রাজধানীর কারওয়ান বাজার এলাকায় টেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মুত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

কমলাপুর থানার (ওসি) আব্দুল মজিদ বলেন, রাস্তা পাড়াপাড়ের সময় কারওয়ান বাজার রেল ক্রসিং এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়েন ওই ব্যক্তি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।

লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই