একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে হরতালের সমর্থনে বগুড়ায় খণ্ড খণ্ড ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।
সোমবার সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে শহররতলীর মাটিডালী, চারমাথা, সাবগ্রাম, উপশহর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এদিকে, হরতালে শহরের অভ্যন্তররীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও কেন্দ্রীয় বাসটার্মিনাল চারমাথা থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হরতালে নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এআই





