গোপালগঞ্জের কাশিয়ানীতে সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে ফায়জুন্নাহার (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার দুপুরে ওরাকান্দি গ্রামে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। শনিবার লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
নিহতের মা নিলুফার ইয়াসমিন জানান, সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে আত্মহত্যাকারী কলেজ ছাত্রীর বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। সেই থেকে সে ও তার এক ভাই বাবার সঙ্গে ছিল।
রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রথীন্দ্রনাথ তরফদার জানান, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সেখানে ভর্তির সুযোগ না পেয়ে সে আত্মহত্যা করেছে বলে পারিবার থেকে তাকে জানানো হয়েছে। তবে লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক বিষয়টি জানা যাবে।
কেএইচ





