চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় আগুনে তিনটি সেমিপাকা দোকান পুড়ে গেছে।

বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগ্রাবাদ কার্যালয়ের উপ সহকারি পরিচালক মো. জসীমউদ্দিন জানান, ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ডিটি রোডে তিনটি সেমিপাকা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এগুলোর মধ্যে একটি টেলিকম ও দুইটি মোটর পার্টসের দোকান। বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

কেএইচ