২০ দলীয় জোটোর ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে অভিযান চালিয়ে বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের সবাই বিএনপি’র কর্মী। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।
জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।
কেএইচ





