যশোরের বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিক্কার আলীমন্টুকে সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে বেনাপোল বাজার থেকে র্যাব-৬তাকে আটক করে নিয়ে যায়।
মন্টুর আটকের প্রতিবাদে বেনাপোল বাজারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ওবিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতা কর্মীরা।এতে সড়কের যানজট সৃষ্টি হয়।
পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। রাত ৯ টার দিকে যানবহন চলাচল স্বাভাবিক হয়।
এই বিষয়ে র্যার-৬ যশোর এর লিডার মেজর রাব্বি হাসান মন্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কি কারণে তাকে আটক করা হয়েছে এই বিষয়ে তিনি কোন মন্তব্য করেন নি।
এই ঘটনার পর বেনাপোল বাজার থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাসিরে/এমই





