শনিবার পেট্রোবাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান বলেন, গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরও আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এছাড়া জুন মাসে আরও চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।
তিনি জানান, রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা মে মাসের জন্য মোট ১১টি এলএনজি কার্গো নিশ্চিত করেছে। এর মধ্যে তিনটি ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
এ কে এম মিজানুর রহমান আরও বলেন, সরকার স্পট মার্কেট এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় জুন মাসের জন্যও চারটি কার্গো নিশ্চিত করেছে। পাশাপাশি অতিরিক্ত কিছু কার্গো আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে গ্যাস সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে সরকার নিয়মিতভাবে এলএনজি আমদানি অব্যাহত রেখেছে। একই সঙ্গে বিকল্প উৎস থেকেও এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট নয়টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আনা হয়।
আরপিজিসিএল জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।
এস