বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে আমেরিকা এখনো অনঢ় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ (রোববার) রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ৫ জানুয়ারির নির্বাচন সবার অংশগ্রহণমূলক হয়নি। ওই নির্বাচন নিয়ে আমাদের অবজারভেশন এখনো বলবৎ রয়েছে। আমেরিকা চায় বাংলাদেশের স্বার্থে সবার অংশগ্রহণমূলক একটি ফ্রেশ নির্বাচন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিলস) আয়োজিত ‘কান্ট্রি লেকচার সিরিজ’-এ অংশ নেন মজীনা।
৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পরও জাপান চলমান সরকারের সাথে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে। এক্ষেত্রে আমেরিকার দৃষ্টিভঙ্গী জানতে চাইলে মজীনা উপরোক্ত মন্তব্য করেন।
জিএসপি সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, জিএসপি সুবিধা মুখ্য বিষয় নয়। তৈরি পোশাক খাতে স্থিতিশীল অবস্থা বজায় রাখা এবং শ্রমমান উন্নয়ন হওয়া জরুরি, যাতে রানা প্লাজা ট্র্যাজেডির পুনরাবৃত্তি না ঘটে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে মজীনা বলেন, নিজেদের সাতটি রাজ্যের (সেভেন সিস্টার) নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের ভালো রাখা দরকার।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
জাতীয়
সবার অংশগ্রহণে নতুন নির্বাচন চায় আমেরিকা: মজীনা
বাংলাদেশে সবার অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে আমেরিকা এখনো অনঢ় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ (রোববার) রাজধানীর ইস্কাটনে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান





