বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘‘মায়ে পুতে মিল্লা দেশটা খাইলো গিল্লা।’’
বুধবার সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী হাইস্কুল মাঠে কৃষকলীগ আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণদানকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া মুখে ম্যাকাপ মেরে, মাথায় চুল ফুলিয়ে জনগণের সামনে আসেন। স্বামী ও ছেলের মৃত্যুতে তার চোখে পানি আসে না। অথচ ক্যান্টনমেন্টের বাড়ী ছাড়ার সময় তার চোখে পানির অভাব ছিল না।’
জেআই





