বাংলাদেশে এই প্রথম নারী সৈনিক নিয়োগ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ থেকে সীমান্ত রক্ষী এই বাহিনিতে ৯৭ জন নারী সৈনিক প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে।

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, এই নারী সৈনিকেরা মূলত বিভিন্ন চেকপোস্ট ও বিভিন্ন অভিযানের দায়িত্বে থাকবেন। সীমান্তে বিভিন্ন চেকপোস্টে সন্দেহভাজন নারীদের তল্লাশিতে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। সেখানে এখন থেকে নারী সৈনিকরা কাজ করবে।

এছাড়া সীমান্তের যেসব এলাকা দিয়ে চোরাচালানকারীরা নারীদের ব্যবহার করে সেসব এলাকায় তল্লাশিতে কাজ করবে নতুন নিয়োগপ্রাপ্ত নারী সৈনিকরা। তবে সীমান্ত পাহাড়ার কাজে এখনই তাদের নিয়োজিত করা হচ্ছে না - বলে জানালেন বিজিবির মহাপরিচালক।

তিনি আরো বলেন, “কোনো অভিযানে গেলে সেখানে অন্যদের সঙ্গে নারী সৈনিকরাও থাকবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিকেল এসিস্টেন্ট হিসেবে তাদের নিয়োগ দেয়া হবে। নানান ক্ষেত্রে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় এদের নিয়োগ দেয়া হবে।”

এমআর