ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ ছাত্রদল নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত ছাত্রদল নেতৃবৃন্দের মুক্তির দাবী এবং পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুমের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

মঙ্গলবার সকাল ৮ টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, নুরুল হুদা বাবু, সামসুল আলম রানা, মেহবুব মাসুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আমির আমজাদ মুন্নার নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাঁটাবনে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রনেতা সূর্যসেন হলের আইন সম্পাদক আজিম উদ্দিন মেরাজ, সর্দার আমিরুল ইসলাম সাগর, শাহনেওয়াজ, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ সূর্যসেন হলের সাইফুল ইসলাম মোহসিন, আবুল বাসার, জহুরুল হক হলের শাহনেওয়াজ, এস এম হলের সজিবুল ইসলাম, জগন্নাথ বিশ্ব: নীরব, মুশফিকুর রহমান কৃষি বিশ্ব: কে এম সানোয়ার আলম, ফরহাদ ফাহাদ, এমদাদ, আ: মোমিন, সজিব প্রধান, মনির হোসেন, শাহদাত হোসেন, পিয়াস পার্থ, ঢাকা কলেজের শাহেদ আযম, এম এম আজম, রিয়াজ মোরশেদ, তিতুমীর কলেজের অনিক, হাশেম, রিয়াদ, জাবেদ, বাংলা কলেজের সাকিব, সোহাগ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের পারভেজ, পল্টনের অপু প্রমুখ।

মিছিল থেকে অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তিতুমীর কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হোসাইন কালাচাঁন, ঝিনাইদহ জেলার ছাত্রদল নেতা মিরাজুল ইসলামসহ সকল ছাত্রদল নেতাদেরকে নি:শর্ত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দেয় নেতাকর্মীরা।

এমকে