শনিবার (৭) রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দিনগত রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রমেক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

রমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আহসান হাবীব সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার দিনগত রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

রমেক হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম মাধ্যমকে বলেন, মন্ত্রীর আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। শনিবার বুকে ব্যথা অনুভব করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এরপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া শুরু করেন। বর্তমানে তিনি ভালো আছেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে।

ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এইচএন