টাঙ্গাইলের মির্জাপুরের পুষ্টকামুরী এলাকায় বাস- আলুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে পাঁচ জন। আহত হয়েছে অন্তত পক্ষে ১৫ জন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়ায় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভোরে মহাসড়কে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। এ ছাড়া ১০-১৫ জন আহত হন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন নিহত হন।

ওসি জানান, হাসপাতালে বাসের ১০ যাত্রীকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন আশরাফুল হোসেন। বাকি হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

এএইচ