বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা চলমান আন্দোলন এবং হরতালের সর্মথনে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।  

বুধবার দুপুর ১ টার দিকে শহরের হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নতুনবাজার মোড়ে পৌঁছালে মিছিলটি ফিরিয়ে দেয় পুলিশ। এরপর নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে আসে।  

ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য নূরজাহান ইয়াসমীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, কোষাধ্যক্ষ রতন আকন্দ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুল হক মাসুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল কবির মোঃ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, ছাত্রনেতা সামছুল আলম উজ্জল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ