চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. জাবেদ (২৭)।

শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাবেদ অপসোনিন ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক ও তার সহকারীকে আটক করতে পারেনি।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ জানান, সীতাকুণ্ড যাওয়ার পথে ফৌজদারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি ট্রাক জাবেদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমআর