মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী টার্কি মুরগী পালনের মাধ্যমে সমবায়ীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি মূলক প্রশিক্ষণ ২০২০।
আজ (২৯ জানুয়ারি) বুধবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন- শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: নূরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
শ্রীপুর উপজেলা পরিষদের আয়োজনে ও শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্হানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন করে দুই পর্বে মোট ৮০ সমবায়ী এই প্রশিক্ষণে অংশ গ্রহন করছে।
সাইফুল্লাহ/এমবি





