বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার নীলফামারী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার ৬ উপজেলার প্রবেশপথে বসানো হয়েছে পুলিশের ১৪টি চেকপোস্ট।
আজাহারুল ইসলাম জানান, গত ০৯ এপ্রিল থেকে নীলফামারী অঘোষিত লকডাউনে ছিল। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর থেকে লকডাউন ঘোষণায় মাইকিং করা হচ্ছে।
তবে লকডাউনের মধ্যেও জেলায় অন্যান্য জেলা থেকে মানুষের প্রবেশ বাড়ছে। গত এক সপ্তাহে জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন এক হাজার ১৭৩ জন। এতে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছে নীলফামারীর ২০ লাখ মানুষ।
এমবি





