জেলা সদরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলের আইয়ুব-বাদশা পরিষদ ও দরবেশ মণ্ডল-পলাশ পরিষদের দু’গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আইয়ুব-বাদশা পরিষদের, কৃষক লীগ জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ (৫১), জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জে চৌধুরী (৪৮), আওয়ামী লীগকর্মী মো. রফিকুল ইসলাম রফিক (৪৮) ও খন্দকার শফিকুল ইসলাম (৫৪)।

আহতদের দেখতে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে আসেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী।

আহত স্বেচ্ছাসেবক লীগের সদস্য জে চৌধুরী জানান, রবিবার জেলা সদরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছিল শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে। কাউন্সিলের এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতরা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এএইচ