গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় রোববার দিবাগত রাত ২টায় ট্রাক চাপায় কাপড় ব্যবসায়ী আব্দুল হান্নান (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ঘটনায় আরো ৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। 

নিহত আব্দুল হান্নান উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন, পলাশবাড়ী উপজেলা সদরের জামালপুর গ্রামের ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুল কামিম (৪৬), আজাদুল প্রধান (৩৬), মির্জা (২৬), হরিণমারী গ্রামের শাহজাহান (৫৮), মোখলেছার রহমান (৬০) ও ভ্যান চালক অজ্ঞাত আহত হন।

কাপড় ব্যবসায়ি আজাদুল ইসলাম প্রধান ও মির্জা মিয়ার অবস্থা আশংকাজনক হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত ২টায় কোমরপুরহাট এলাকায় ইসলামী জলসা শেষে বাড়ি ফিরছিল অটো ভ্যান চালক ও ৬ জন যাত্রী। পথে রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ এলাকায় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক ব্যাটারী চালিত অটো ভ্যানটিকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়।

পলাশবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি,পি,এম মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

রুবেল/নাজিব