লালমনিরহাটে পৃথক পৃথক অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ জন ও ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা থেকে তাদের আটক করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, সোমবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে গোলাপ হোসেনের পুত্র শামীম হোসেন (২১)কে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। একই সময় আদিতমারী উপজেলার কিশামত চরিতাবাড়ী এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ আদিতমারী সৈনিকপাড়া গ্রামের জাদব কুমারের পূত্র শান্ত কুমার (২০)কে আটক করে আদিতমারী থানা পুলিশ। অপরদিকে জেলার কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকা থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের মোস্তাফিজুরের পুত্র মারুফ জুবায়েদ(২০), মৃত ফুল মিয়ার পুত্র সাদেকুল ইসলাম(২১), কালীগঞ্জ উপজেলার মদাতী গ্রামের রশিদুলের পুত্র মহিদুল(২৪) ও হবিয়ারের পুত্র মাসুম (২৪)কে আটক করেন কালীগঞ্জ থানা পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নুরনবী সরকার/এসএম