রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকা থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

কাফরুল থানার এসআই কৃষ্ণ রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এআর