নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান ।

রোববার দুপুরে মুক্তিনগর এলাকার কিসমত মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৭টি দোকার পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

ডেমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল জানান, বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এমএম