শাহজালাল আন্তার্জাতিক বিমান বন্দর থেকে এক হাজার অবৈধ সিগারেটের কার্টুন উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ২০ লাখ টাকা মূল্যের ইজি লাইট নামে এই সিগারেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক উম্মে নাহিদা আক্তার।
তিনি জানান, পাকিস্তানের করাচি থেকে দুবাই হয়ে বাংলাদেশে সিগারেটের ওই চালানটি আনা হয়।
ইকে-৫৮২৭ বিমানে দুবাই থেকে মিথ্যে তথ্য দেয়া ৭টি ব্যাগে ওই সিগারেটগুলো শাহজালাল আন্তার্জাতিক বিমান বন্দরে আসলে তা আটক করা হয়।
জেইউ/ এআর





