শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘এ দেশে কোনো শিক্ষানীতি ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম শিক্ষানীতি প্রণয়ন করেছেন।’
ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে জেলার বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলন।
মন্ত্রী আরও বলেন ‘বর্তমানে বইয়ের দাম অনেক। তাই বইয়ের অভাবে যাতে কোনো শিক্ষার্থী ঝড়ে না পরে, সে জন্য প্রধানমন্ত্রী বছরের শুরুতেই বিনামুল্যে বই বিতরণের ব্যবস্থা করছেন।’
ঝালকাঠি জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান। ঝালকাঠি জেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে মোট ১৬ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে।
জেআই





