নাটোরের বড়াইগ্রামে সোমবার দুপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে ১১টি হুইল চেয়ার, ৮টি হেয়ারিং এইড ও ৩টি স্ট্যান্ডিং ফ্রেম বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলম, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সদ্য নির্বাচিত আমীর মাওলানা আব্দুল হাকিমসহ সমাজসেবা কর্মকর্তা বায়েজীদ হোসেন ওয়ারেছী, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইসাহাক আলী মোল্লা ও আব্দুল কুদ্দুস (প্রেস) উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিবন্ধীদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

জেআই