বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথম হাতি শাবকের জন্ম হয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুক্তি রানী শাবকের জন্ম দেয়। পার্কের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক শামসুল আজম এ কথা জানান। তিনি বলেন, সাফারি পার্কের হাতিশালে নবজাতককে নিয়ে মোট হাতির সংখ্যা এখন ৭।

মুক্তিকে পরিচর্যাকারী মাহুতের ভাষ্য, এর আগেও মুক্তি রানী সন্তানের জন্ম দিয়েছে। জন্মের পর থেকে মায়ের সঙ্গে গা লেপ্টে রয়েছে শাবকটি।

জন্ম নেওয়ার কয়েক ঘণ্টা পরই শাবকটি হাঁটা শুরু করেছে। মা যেখানে যাচ্ছে, সেখানেই পিছু নিচ্ছে। সুযোগ পেলেই মায়ের দুধ পান করছে।

হাতিশালের পাশে জঙ্গলে আলাদা বসতজায়গা করে আপাতত মা ও শাবককে রাখা হয়েছে। গর্ভধারণের প্রায় ১৮ মাস পর মুক্তি রানী তার বাচ্চাটিকে জন্ম দিয়েছে।

এমবি