কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত রাজিব (১৭) নামে এক লম্পটকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বুধবার উপজেলার ময়রামপুর এলাকায় এঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের কাদের মন্ডলের লম্পট ছেলে রাজিব পাশ্ববর্তী কৃষকের ৪ বছরের শিশু কন্যাকে তার বাড়িতে টেলিভিশন দেখার প্রলোভন দেখিয়ে মঙ্গলবার বিকালে দিকে নিয়ে যায়। এসময় ওই শিশুকন্যাকে জোর করে বাথরুমের ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় শিশুটির চিৎকারে পার্শ্ববতী লোকজন এসে ধর্ষক রাজিবকে ধরে থানা পুলিশে সোপর্দ করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এঘটনায় মঙ্গলবার রাতেই নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।
এসএইচ





