রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ জন নেতা কর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানাযায়।
পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ মো. ফরহাদ জানান, কোতয়ালী থানা পুলিশ বিএনপির একজন, মিঠাপুকুরে জামায়াত-শিবিরের ৩ জন ও পীরগাছায় বিএনপির ৩ জন কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। এদিকে, একই সময়ে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযানে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ও পলাতক আরও ৫২ জনকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. শরিফুল ইসলাম জানান, চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএ





