নওগাঁর রাণীনগর মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গাঁজাগুলো উদ্ধার করা হয় ।
থানাপুলিশ জানায়,এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে তসলিমের বাঁশ ঝারে গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে এসআই শহিদুল ইসলাম ও এএসআই হাফিজুল ইসলাম থানা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালায়।
এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে রেখে পালিয়ে যায়। থানাপুলিশ ঘটনাস্থল থেকে প্লাস্টিকের ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করে নিয়ে আসে।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জরিত তিন জনের নাম পেয়েছি এবং তিন জনের নাম উল্লেখ করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক কার-বারিদের খোঁজ পাওয়া মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে।
আওরঙ্গজেব/এসএম





