নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরে নাম তানিয়া সুলতানা (১৬)। সে স্থানীয় রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদীনগর গ্রামের সাবেক ইউপি সদস্য দুলাল মেম্বারের বাড়ির পিছন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তানিয়া সুলতানা আলাদীনগর গ্রামের দুলাল মেম্বার বাড়ির শাহ জামালের মেয়ে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার গ্রহণ শেষে তানিয়া তার নিজ কক্ষে ঘুমাতে যায়।

রোববার ভোরে তার মা ঘরের পাশে অবস্থিত টয়লেটে যাওয়ার সময় ঘরের পিছনের একটি কামরাঙ্গা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানিয়ার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টআই