বেনাপোলে পোর্ট থানার বারোপোতা গ্রাম থেকে ১ টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ শাহিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।আটকৃত শাহিন বারোপোতা গ্রামের মুনাফবর বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্ট থানার এস আই আশরাফ জানান, নাশকতা মুলক কর্মকান্ডের জন্য কয়েকজন যুবক একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামের জিবলীতলায় অভিযান চালিয়ে শাহিন নামে এক যুবককে ১ টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ আটক করা হয়।
তার সাথে থাকা অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে চালান দেওয়া হয়েছে।
নাসের/নাজিব





