করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাগুরার শ্রীপুর উপজেলায় মুজাহিদ কমিটির উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সদরে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মুজাহিদ কমিটির সদস্য ও এফপিআই মো: শফিউদ্দিন মোল্যার সার্বিক ব্যবস্থাপনা ও শ্রীপুর সদর ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি রিজু আহম্মেদ এর পরিচালনায় কমিটির স্বেচ্ছাসেবকরা স্প্রে মেশিন কাঁধে নিয়ে স্বেচ্ছাশ্রমে দিনব্যাপী এ জীবাণুনাশক স্প্রে করেছে। যতদিন করোনার প্রাদূর্ভাব থাকতে ততদিন এভাবে দেশ ও দশের স্বার্থে কাজ করে যাবে বলে জানায় তারা।
এছাড়াও মুজাহিদ কমিটির স্বেচ্ছাসেবকরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয় যেমন, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্ব-স্ব ঘরে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইনের বিষয়েও জনসচেতনতামূলক কর্মকান্ডে তারা ভুমিকা পালন করছে ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মুজাহিদ কমিটি সাধারণ সম্পাদক মো: দাউদ হোসেন, শ্রীপুর পূর্বপাড়া সম্মিলীত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: জিহাদুল ইসলাম ও শ্রীপুর হালকায়ে জিকির কমিটির সভাপতি রজব আলী মোল্যাসহ আরো অনেকে ।
সাইফুল্লাহ/এমবি





