ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতা ও একটি স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে বগুড়ার কৈগাড়ী ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- খরনা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাহারাম বাদশা ও উওর খরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুমন কাদেরী জানান, ফাঁড়ির সামনে তল্লাশি চালানোর সময় বাহারাম বাদশা ও আব্দুল হাকিমকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।
এআর





