শুক্রবার সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের তদারকির সুযোগ রয়েছে এবং বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কেউ কৃত্রিমভাবে বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে যে মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে, তা সাময়িক। তবে পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “পণ্যের সরবরাহ ব্যয় কমাতে হলে বন্দর ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। অন্যথায় পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রাখা হবে।
এস