ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস দায়িত্ব নেয়ার ৩দিনের মাথায় দুই কর্মকর্তাকে অপসারণ করার ৩দিন যেতে না যেতেই আরেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন।
অপসারণ হওয়া এই কর্মকর্তা হলেন- ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খান।
বুধবার (২১ মে) মেয়র ব্যারিস্টার তাপস এবং ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা বর্তমানে নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ডিএসসিসির স্বার্থে চাকরি থেকে অপসারণ করা হল। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।
এমবি





