করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ১৮৫ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরি ২৪ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের ০৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৬ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন ও ষাটোর্র্ধ্ব ৫৫ জন রয়েছেন।

৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় পাঁচজন, বরিশালে পাঁচজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

এমবি