গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি বেংগোলিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুর রাজ্জাক (৫০)কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে তুলশীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা মামলাসহ ৬-৭টি নাশকতার মামলা রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
এমআইএস





