টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেটের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জানের জেল ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুর ২টায় ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা ও নুরে আলম সিদ্দিকী নেতৃত্বে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডের শাফি ক্যাফ ও অপরপাশে জননী কুরিয়ার সার্ভিসের ৫ম তলায় রিলেশন ক্যাফ এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন।

অভিযানে শাফি ক্যাফ থেকে অসামাজিক কার্যকলাপের কারনে সাবালিয়া এলাকার মো. ফারুক আহমেদের ছেলে মো. ফেরদৌস হাসান (১৮), ওহাব মিয়ার মেয়ে উর্মি আক্তার (১৭), সদর উপজেলার মো. খোরশেদের মেয়ে লাভনী (১৬), কালিহাতী উপজেলার ইসাপুরের হুমায়ন তালুকদারের ছেলে লিটন মিয়া (৩০) ও উজ্জল মিয়া (২৪ কে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের জেল জরিমানা এবং রিলেশন ক্যাফ এন্ড রেস্টুরেন্টের মালিক এমএ রফিকের ছেলে আলী আহমেদ রোজ (৩৪), সুমন নাগ (৩৩)কে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের জেলা জরিমানা ও রিলেশন ক্যাফে শিশু শ্রমিক নিয়োগ রাখায় শিশু শ্রম আইন ২০০৬ এর ২৮৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিষ্ট্রেট মুনমুন জাহান লিজা জানান, শাফি ক্যাফ ও রিলেশন ক্যাফ এন্ড রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ চলে এমন  তথ্য আমাদের নিকট আসার পর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের যৌথ উদ্যোগে আমরা অভিযান পরিচালনা করি। এ অভিযানে ৬জনকে জেল জরিমানা ও রিলেশন ক্যাফ এন্ড রেস্টুরেন্ট থেকে জেল এবং নগদ ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করি।

এমই