ঝিনাইদহের কালীগঞ্জের মা-মনি সিট বিতানে আগুন লেগে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার রাত ১১ টার দিকে শহরের সোনালী ব্যাংকের সামনের এ মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যাই।

এতে দোকানের মধ্যে থাকা যাবতীয় শাড়ী,কাপড় ও থ্রীপিচসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়।   

স্থানীয়রা জানায়, রাত ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে অবসরপ্রাপ্ত আর্মি আব্দুস সামাদের মা-মনি সিট বিতানের দোকানে আগুন লাগে। এতে ওই দোকানের মধ্যে থাকা শাড়ী, কাপড়, থ্রীপিচসহ যাবতীয় সিট কাপড় পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মতিয়ার রহমান অগ্নিকান্ডের কথা স্বীকার করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি তাৎক্ষনিকভাবে বলতে পারেননি।

এমএ