রাজধানীর রায়েরবাগে ঢাকা-মতলবগামী যাত্রীবাহী একটি মিনিবাসে (ঢাকা মেট্রো জ ১৪-০১৪৪) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ভোজন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
সমাবেশ করতে না দেওয়া, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তারা অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচিও পালন করে আসছে। রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট।
এএইচ





