মোটরসাইকেল চোর সন্দেহে রাজধানীর মিরপুরের কচুক্ষেত বাজার থেকে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনতা।

রোববার রাত আনুমানিক ১১টায় আটক ওই যুবকদ্বয় হলেন- পেটু বাবু (২৮) এবং বাবু (২৭)।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার জানান, তাদের কাছ থেকে কোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়নি। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এখনো কোনো মামলা হয়নি। সকাল পর্যন্ত কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর