সেচ্ছাসেবী সংগঠন রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সরদার হাসান ইলিয়াছ তানিমের সহযোগিতায় সামাজিক সংগঠন উৎসর্গ সোসাইটির ব্যাবস্থাপনায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুস্থ-অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রকারের সবজি সম্বলিত ফ্রেশ ভেজিটেবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ঘোলার উপকূল সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উৎসর্গ সোসাইটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুর রউফের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্য সাংস্কৃতিক সংগঠক ও গবেষক ইয়াসিন মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিটি দূর্যোগ মূহুর্তে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস ও আম্ফান দূর্যোগে সংগঠনটি তাদের সেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক জামাল হোসেন, সহকারী পরিচালক ওবায়দুল্লাহ গাজী, আব্দুল আলিম, আরিফুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল হোসেন, চম্পা খাতুন প্রমূখ।
এসময় নৌকাযোগে উপুকূলে গিয়ে আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১০৬ টি হতদরিদ্র পরিবারের হাতে বিভিন্ন প্রকারের সবজি সম্বলিত ফ্রেশ ভেজিটেবল তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করার পর থেকে দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা, কোরআন প্রশিক্ষন কেন্দ্র স্থাপন, প্রতিবছর দুস্থ ও অসচ্ছল মানুষদের মাঝে শীত বস্ত্র ও ইদ সামগ্রী বিতরনসহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কায্যক্রম পরিচালনা করে আসছে।
তানিম/এমবি





