রাজধানীর মতিঝিলে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় দমকল বাহিনীর সদস্য এডি রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইউনূস সেন্টারের পাশে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
এমকে





