খুলনা মহানগরী থেকে জামায়াতে ইসলামীর খুলনা উত্তর জেলার আইন বিষয়ক সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ বসুপাড়া এলাকার একটি মাদ্রাসা এবং খুলনা-যশোর মহাসড়কের পথেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, জামায়াতে ইসলামীর খুলনা উত্তর জেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সরদার ফিরোজ কবীর, সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম (৪২) ও ১৮নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান (৪৩)।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা মাওলানা শাহারুল ইসলাম ৬টি এবং মাওলানা মনিরুজ্জামান ৫টি মামলার আসামি। এ ছাড়া সরদার ফিরোজ কবীরের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেএইচ